Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

নিম্নচাপের জের, শীতের শুরুতে বৃষ্টির সম্ভবনা কয়েকটি জেলায় 

নিম্নচাপের জের, শীতের শুরুতে বৃষ্টির সম্ভবনা কয়েকটি জেলায় 

উত্তর হওয়া ঢুকতে শুরু করেছে। শুষ্ক হচ্ছে আবহাওয়ায়, ভোরের দিকে একটা শীত শীত ভাব। এই আবহে রাজ্যে ফের একবার বৃষ্টির সম্ভবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে, আর যে কারণেই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভবনা থাকছে। 

হওয়া অফিসের তরফে বলা হয়েছে, আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আর যেখান থেকেই আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যে কারণে রাজ্যের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে, মূলত উপকূলের জেলাগুলো দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের কিছু জেলায় শীতের মুখেই বৃষ্টি হতে পারে। 

এদিকে আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা অনেকটাই নামবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেকগুলোতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা রয়েছে। 

আরও পড়ুন: নতুনদের জায়গা করে দিতে চান, জেলা কমিটি ছাড়ছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal