Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাচ্ছেন মেঘালয়

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাচ্ছেন মেঘালয়

ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী সপ্তাহ থেকেই জেলা সফর শুরু করছেন তিনি। আগামী ১৬ জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। ওইদিন মুর্শিদাবাদের সাগরদিঘিতে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

মুর্শিদাবাদ থেকে তিনি যাবেন আলিপুরদুয়ার। ১৮ তারিখ আলিপুরদুয়ার থেকে মেঘালয়ে যাবেন মুখ্যমন্ত্রী। ১৯ তারিখ তিনি আলিপুরদুয়ার ফিরে আসবেন। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করার কথা মুখ্যমন্ত্রীর। ১৮ তারিখ আলিপুরদুয়ার থেকে মেঘালয় গিয়ে সেখানকার তুরা কেন্দ্রে একটি জনসভায় যোগ দেবেন মমতা ব্যানার্জি বলে সূত্রের খবর। ১৯ জানুয়ারি আলিপুরদুয়ারে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর কলকাতায় ফিরে আসবেন মমতা ব্যানার্জি।

সোমবার মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর ঘিরে সেই জেলার প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মুর্শিদাবাদের তৃণমূল নেতা তথা সাগরদিঘির বিধায়ক খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী সুব্রত সাহার অকাল প্রয়াণ হয়েছে। এরপরই প্রথমবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা করবেন সাগরদিঘিতে।

আরও পড়ুন: অভিষেক: আগামী দু’বছরে কলকাতাকে দেশের শ্রেষ্ঠ শহর করবো   

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal