Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

ভালোবাসার দিনে শহরে শীতের আমেজ, তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে

ভালোবাসার দিনে শহরে শীতের আমেজ, তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে

শহর জুড়ে শীতের আমেজ। মঙ্গলবার এক ধাক্কায় অনেকটা নেমে গেল তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা শীতের আমেজ বজায় থাকবে। তবে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। এরপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। আবহবিদেরা জানিয়েছেন, আগামী দু’দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা কম থাকবে। উলটে চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ আবার চড়বে।

আরও পড়ুন: অমিত শাহের সঙ্গে হেলিকপ্টারে কলকাতা আসছেন শুভেন্দু, রাজ্য বিজেপিতে বড়ো দায়িত্ব?

বুধবার কিছুটা কমেছিল তাপমাত্রা। ১৭ ডিগ্রিতে নেমে যায় সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু মঙ্গলবার বেশ খানিকটা নেমে যায়। গত রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। এরফলে বেশ গরম অনুভব করেছে কলকাতাবাসী। কিন্তু হাওয়া অফিস তখনই জানিয়ে দিয়েছিল, আরেকটা শীতের স্পেল দেখা বাকি রয়েছে বঙ্গবাসীর। সেইমত সোমবার থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal