মাধ্যমিক পরীক্ষা চলছে। মঙ্গলবার নবান্ন যাওয়ার পথে হঠাৎই ভবানীপুর গার্লস স্কুলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরীক্ষাকেন্দ্রের সামনে হঠাৎ তাঁকে দেখে চমকে যায় পরীক্ষার্থীরাও। কিছুক্ষণ অভিভাবকদের সঙ্গে কথা বলেই নবান্নের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
যদিও এই প্রথম নয়। এর আগেও মাধ্যমিক চলাকালীন এভাবে পড়ুয়াদের শুভেচ্ছা জানাতে স্কুলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ অর্থাৎ মঙ্গলবার ছিল জীবনবিজ্ঞান পরীক্ষা। ফেব্রুয়ারি মাস শেষ হতে না হতেই চোখ রাঙাচ্ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের পরীক্ষা দিতে কোনও অসুবিধা হচ্ছে কিনা তারও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এদিন পরীক্ষাকেন্দ্রে গেলেও বাইরেই ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই স্কুলে উপস্থিত অভিভাবকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এরপর নবান্নে চলে যান।
আরও পড়ুন: পুজোয় চমক রাজ্যের; শহরের বনেদি বাড়ির পুজো ঘুরিয়ে দেখাচ্ছে পরিবহন দফতর




