আরও বাড়বে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১০ থেকে ১৫ এপ্রিলের মধ্যে তাপমাত্রা গোটা রাজ্যে সবথেকে বেশি থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল।
১০ তারিখ থেকে ১৫ তারিখ গোটা রাজ্যেই কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। ১০ থেকে ১৪ তারিখের মধ্যে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় সবথেকে বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কালবৈশাখীরও কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
আরও পড়ুন: আপাতত শনি ও রবিবার বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু
গত কয়েক সপ্তাহে একাধিকবার রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল। কিন্তু, এই সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা বাড়তে চলেছে কলকাটা সহ দক্ষিণবঙ্গে। এই অবস্থায় শিশু থেকে প্রবীণ সকলকে বেসিবকরে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাস্তায় ছাতা নিয়ে বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।




