Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

পুড়ছে শহর, তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি; আবহাওয়া নিয়ে আর কী জানাল হাওয়া অফিস 

পুড়ছে শহর, তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি; আবহাওয়া নিয়ে আর কী জানাল হাওয়া অফিস 

চৈত্রের তীব্র দাবদাহে কার্যত শহর পুড়ছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, মঙ্গলবারই কলকাতা সহ আশপাশের জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। 

দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গরমের মাত্রা আরও বাড়বে পশ্চিমের জেলাগুলোতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলোতে ইতিমধ্যেই লু বইতে শুরু করেছে। 

মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে সোমবার কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারই শহরের সর্বচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁবে। 

আরও পড়ুন: সিপিএমের সঙ্গে জোট ভেঙে বিজেপির সুবিধে করে দিয়েছে কংগ্রেস, সোমেন মিত্রকে নিশানা করে তৃণমূলের সঙ্গে সুসম্পর্কের সওয়াল ওমপ্রকাশ মিশ্রর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal