আগামী শুক্রবার ১৯ মে সকাল ১০ টায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। ট্যুইট করে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথমে পর্ষদের সাংবাদিক বৈঠক, তারপর ফল প্রকাশিত হবে।
19th May, 2023, Friday, 10 AM the Results of Madhyamik Pariksha 2023 shall be declared by WBBSE.
— Bratya Basu (@basu_bratya) May 10, 2023
আরও পড়ুন: ২০১১ সালে সংগ্রামপুর বিষমদ কাণ্ডে খোড়া বাদশার যাবজ্জীবন কারাদণ্ড
মঙ্গলবারই শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ মার্চ। আর ফল প্রকাশিত হতে চলেছে ১৯ মে। পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল, ফল প্রকাশের জন্য যে সমস্ত প্রস্তুতি দরকার, তা সবই নেওয়া হয়ে গিয়েছে পর্ষদের। সেই মতোই শুক্রবার এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে।




