Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 June 2026

ফের নোট বাতিল? ২০০০ টাকার সঙ্গে থাকলে বদলে নিন, জানুন শেষ তারিখ

ফের নোট বাতিল? ২০০০ টাকার সঙ্গে থাকলে বদলে নিন, জানুন শেষ তারিখ

ফের কি নোট বন্দি? রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় অন্তত তেমনটাই জল্পনা ছড়িয়েছে। দীর্ঘ দিন ধরেই এ নিয়ে চর্চা চলছিল। তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে তারা আর ২ হাজার টাকার নোট ছাপবে না। যদিও ব্যাঙ্ক আস্বস্ত করেছে, বাজারে যে নোট আছে তা এখন বৈধ থাকবে। তবে নতুন নিয়ম অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। এর মধ্যেই তা পাল্টে ফেলার কথা বলা হয়েছে। 

আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গি হানার ইস্যু ফিরিয়ে এনে ফের বিরোধীদের নিশানা মোদীর, বললেন, ‘যখন দেশের সন্তানরা শহিদ…

আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে তা ব্যাঙ্কে গিয়ে পাল্টে নিন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এটি করা যাবে। সেই সঙ্গে এও জানানো হয়েছে, একজন একেবারে ২০ হাজার টাকা পর্যন্ত ২ হাজার টাকার নোট ব্যাঙ্কে গিয়ে পাল্টাতে পারবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation