Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

মুখ্যমন্ত্রী ও ‘মহারাজের’ জন্য বিশেষ উপহার; কলকাতায় আসার আগে ভিডিও বার্তা মার্তিনেজের 

মুখ্যমন্ত্রী ও ‘মহারাজের’ জন্য বিশেষ উপহার; কলকাতায় আসার আগে ভিডিও বার্তা মার্তিনেজের 

জুলাই মাসে কলকাতায় পা রাখছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ান মার্তিনেজ। তিনি যে কলকাতায় আসছেন তা আগেই ঠিক হয়েছিল। মোহনবাগান ক্লাবে আসা নিয়ে এবার নিজের উচ্ছাস প্রকাশ করে ভিডিও বার্তা দিলেন গোল্ডেন গ্লাভসজয়ী। ৪ জুলাই শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবে আসছেন মার্তিনেজ। জানা গিয়েছে, তাঁর এই সফরে মুখ্যমন্ত্রী এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সেই সঙ্গে দু’জনের জন্য বিশেষ উপহারও আনছেন মার্তিনেজ। 

ভিডিও বার্তা থেকে জানা গিয়েছে, ভারতের প্রাক্তন অধিনায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য নিজের সই করা দুটি গ্লাভসও উপহার দেবেন মার্তিনেজ। এছাড়াও তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ওইদিন মোহনবাগান ক্লাবে কলকাতা পুলিশের একটি সৌজন্য ম্যাচ রয়েছে। সেখানে অতিধি হিসেবে উপস্থিত থাকার কথা মার্তিনেজের। এর পাশাপাশি নিউটাউনে মারাদোনার মুর্তিতেও মাল্যদান করতে যাবেন তিনি। 

এদিকে আর্জেন্টিনার গোলরক্ষককে দেখার জন্য মুখিয়ে রয়েছে শহরের ফুটবল প্রেমীরা। বিশ্বকাপে আর্জেন্টিনাকে জয়ী করানোর অন্যতম কান্ডারী তিনি। কোয়ার্টার ফাইনলা হোক কিংবা সেমি ফাইনাল। নিশ্চিত গোল বাঁচিয়ে কার্যত নিজে হাতে মেসিদের জন্য বহু কাঙ্খিত বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপের সারা বিশ্বের ফুটবল তারকাদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন মার্তিনেজ। শহরে তার আসা নিয়ে রীতিমতো উত্তেজিত বাংলার ফুটবল মহল। 

আরও পড়ুন: ভিন্ন পেশার ‘চারমূর্তির’ সোনা জয়, কমনওয়েলথে লন বলে ইতিহাস গড়ল ভারত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports