Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গের ৬ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর 

উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গের ৬ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর 

বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের শুরু থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে প্রায় প্রতিটি জেলায়। সেই সঙ্গে ঝড়, বজ্রপাত। বৃহস্পতিবারও সকাল থেকে মেঘলা আকাশ। এর মধ্যেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। 

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পূর্ব মেদনীপুরে বজ্রবিদুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। পাশাপাশি কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার কার্যত দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তুমুল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারের মতো জেলাগুলোতে ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির কারণে পাহাড়ে ধ্বস নামার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে নীচু এলাকা প্লাবিত হতে পারে। 

আরও পড়ুন: দৈনিক জাগরণের বিরুদ্ধে অভিযোগ সাংসদ ঋতব্রতর

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে। যার জেরে ফের তাপমাত্রা বাড়তে বলে আশঙ্কা করা হয়েছে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal