Take a fresh look at your lifestyle.

নিম্নচাপের জের, শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর 

262

শনিবারও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তবৃষ্টি হলেও বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে থেকে যাবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৪ শে জুলাই সোমবার নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। যার ফলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিশেষ করে উপকূলের জেলাগুলোতে বজ্রবিদুৎ সহ বৃষ্টির সম্ভবনা থাকছে আগামী কয়েকদিন। যদিও তাতে করে অদ্রতাজনিত অস্বস্তি কাটবে না বলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। খাতায় কলমে বর্ষা শুরু হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। কয়েকটা জেলাতে ৫০% এর বেশি ঘাটতি রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। বর্ষার ঘাটতির জেরে কৃষিকাজে ব্যাঘাত ঘটছে।

পাশাপাশি, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ পুনরায় বাড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।  জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Comments are closed.