Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ; শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস 

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ; শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস 

অবশেষে দক্ষিণবঙ্গের দিকে কিছুটা মুখ তুলে তাকাল বর্ষা! আবহাওয়া দফতরের পূর্বাভাস তাই বলেছে। জানা গিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অদ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এটির বর্তমান অবস্থান পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অভিমুখ। যার জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২৭.৪ ডিগ্রি। সর্বচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা। এদিনও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টি হবে। যদিও সারাদিনই ভ্যাপসা গরমের একটা অস্বস্তি থাকবেই।

আরও পড়ুন: জেনে নিন প্রথম পর্বে কলকাতার কোন রুট দিয়ে কোন বাস চলছে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal