Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

সৌরভকে সঙ্গে নিয়ে স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী 

সৌরভকে সঙ্গে নিয়ে স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী 

স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিনিয়োগ টানতে স্পেনে ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক করেছেন তিনি। শিল্পপতিদের বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের ফুটবল পরিকাঠামো উন্নয়ন নিয়েও লা লিগার কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলিও। শনিবার স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। এদিনও তাঁর সফর সঙ্গী প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।

এদিন সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে ক্লাব, মাঠ সহ একাধিক জায়গায় ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। শিল্পে বিনিয়োগের পাশাপাশি বাংলার ফুটবলের পরিকাঠামো উন্নয়নেও স্পেনের সঙ্গে সম্বনয় চাইছেন মুখ্যমন্ত্রী। সৌরভ গাঙ্গুলিও পুরো বিষয়টিতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করছেন। লা লিগার বৈঠকও ফলপ্রসূ হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, লা লিগা কলকাতায় একটি ফুটবল একাডেমি তৈরি করবে। মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরেই সেই সংক্রান্ত কাজ শুরু হয়ে যাবে বলে খবর।

ক্লাবের পাশাপাশি স্যান্টিয়াগো বার্নাবউয়ের বিখ্যাত ফুটবল স্টেডিয়ামও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরেই একাডেমির জন্য স্থান নির্বাচন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ২-৩ ঘন্টার মধ্যেই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়াও; আর যা জানাল হাওয়া অফিস 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal