Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 July 2026

২-৩ ঘন্টার মধ্যেই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়াও; আর যা জানাল হাওয়া অফিস 

২-৩ ঘন্টার মধ্যেই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়াও; আর যা জানাল হাওয়া অফিস 

শনিবার সকাল থেকেই ফিরেছে অস্বস্তিকর গরম। চড়া রোদে নাজেহাল অবস্থা। এই অবস্থায় কিছুটা স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আগামী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়ায় দফতর। বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের মূলত ৬ টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়।

এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সেই সঙ্গে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। আগামী মঙ্গলবার পর্যন্ত শহরের তাপমাত্রা প্রায় একই থাকবে বলেও হাওয়া অফিস জানিয়েছে।

আরও পড়ুন: ২৪ ডিসেম্বর টেট; রবিবার হলেও মিলবে বাড়তি মেট্রো 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal