Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

সেমি ফাইনালের রাতেও বিশেষ পরিষেবা মেট্রোর; জানুন সময় সূচি 

সেমি ফাইনালের রাতেও বিশেষ পরিষেবা মেট্রোর; জানুন সময় সূচি 

বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনাল। ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। ইন্ডিয়ার খেলা না থাকলেও এদিনের হাই ভোল্টেজ ম্যাচে রেকর্ড সংখ্যক দর্শক হবে। প্রতিবারের মতো এবারেও বৃহস্পতিবার ম্যাচ শেষে বিশেষ মেট্রো থাকছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো। ম্যাচ শেষে যাতে দর্শকরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেই কারণেই এই বিশেষ পরিষেবা। 

মেট্রোর উত্তর দক্ষিণ দুই রুটেই বিশেষ মেট্রো থাকছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, এসপ্ল্যানেড থেকে রাত্রি ১০টা ৪৫ মিনিটে ছাড়বে একটি মেট্রো, যা দক্ষিণেশ্বর পৌঁছবে রাত্রি ১১টা ১৮ মিনিটে। আবার ওই এসপ্ল্যানেড স্টেশন থেকেই ছাড়বে আরও একটি মেট্রো, যা নিউ গড়িয়া পৌঁছবে রাত্রি ১১টা ১৮ মিনিটে। 

এর আগেও মেট্রোর তরফে বিশেষ বিশেষ দিনে মেট্রোর পরিষেবা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী নিয়ে রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal