Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

সেজে উঠছে চন্দননগর, তুঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি

সেজে উঠছে চন্দননগর, তুঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি

কালীপুজো শেষ হয়েছে। যদিও উৎসবের মরশুম এখনও জারি। কালীপুজোর পরেই আপামর বাঙালির নজর থাকে চন্দননগর, কৃষ্ণনগরের দিকে। জগদ্ধাত্রী পুজো মানেই গন্তব্য এই দুই প্রাচীন শহর। এবারেও যে তার অন্যথা হবে না তা একপ্রকার নিশ্চিত। 

একেবারে শেষ লগ্নে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। গোটা চন্দননগর সেজে উঠেছে জগদ্ধাত্রী আরাধনায়। কোথায়ও মণ্ডপের কাজ প্রায় শেষের পথে, তো কোথাও আবার প্রতিমা তৈরি প্রায় সম্পন্ন। আর সঙ্গে চন্দননগরে বিখ্যাত আলো, কিছু কিছু জায়গায় শুরু হয়েছে গিয়েছে সেই আলোর গেট বসানোর কাজও। 

সেই সঙ্গে এবারের পুজোয় অন্যতম আকর্ষণ আলপনা। জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে চন্দননগরের বিভিন্ন রাস্তাকে আলপনায় সাজিয়ে তোলা হয়েছে। চমকপ্রদ বিষয়, এই আলপনা নিয়ে একটি প্রতিযোগিতারও আয়োজন করেছিল, চন্দননগরের অন্যতম প্রাচীন পুজো কমিটি বাগবাজার সর্বজনীন। যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমগুলোতে জনপ্রিয়তা পেয়েছে। 

আরও পড়ুন: পরিচালক সত্যজিৎ রায়কে চেনে বিশ্ব, কিন্তু সাহিত্যিক সত্যজিৎ? জন্মদিনে ফিরে দেখা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal