Silver ₹74.52/g Kolkata 32°C 8 June 2026
Bengal

জাঁকিয়ে শীতের পথে ফের বাধা নিম্নচাপ! আবহাওয়ার ভোলবদল নিয়ে যা জানাল হাওয়া অফিস 

জাঁকিয়ে শীতের পথে ফের বাধা নিম্নচাপ! আবহাওয়ার ভোলবদল নিয়ে যা জানাল হাওয়া অফিস 

ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়বে এমন একটা পরিস্থিতিতে ফের আশঙ্কার খবর দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, এই শীতের আমেজ দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনা আছে। কারণ, ফের নিম্নচাপের ভ্রুকুটি। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ আন্দামান সমুদ্রের কাছে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যা দিন কয়েকের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার ফলে ফের একবার তাপমাত্রা পতন ধাক্কা খেতে পারে। 

তবে এই মুহূর্তে তাপমাত্রার পতনে বিশেষ হের ফের হবে না। শীতের আমেজ থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও কমবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম প্রভৃতি  জেলাগুলিতে  সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি থাকার সম্ভাবনা। 

উত্তরবঙ্গে শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী সপ্তাহের শুরুতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

নিজস্ব প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের সময় ফলতা বিধানসভার ভোট স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। ২১ মে ফলতায় নির্বাচন হয়। রবিবার ছিল গণনা। ১ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয় বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ হয়েছে তৃণমূল।