বড় দিনের ছুটিটা অনেকেই বাইরে কাটান। শহরের কোলাহল থেকে অনেকেই কয়েকদিনের জন্য পাহাড় অথবা সমুদ্রে পাড়ি দেন অবসর যাপনে। যে কারণে, পূর্ব রেলের তথ্য বলছে উত্তরবঙ্গগামী ট্রেন বা পুরীগামী ট্রেনে জায়গা পাওয়া কার্যত অসম্ভব। এই অবস্থায় পর্যটকেদের জন্য বিশেষ ব্যবস্থা করল পূর্ব রেল। ডিসেম্বর মাসে শিয়ালদহ থেকে পুরী যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।
আরও পড়ুন: পুজোর আগেই রাজ্যের ১০ লক্ষ গরিব মানুষের বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নিল মমতা ব্যানার্জির সরকার
রেল সূত্রে খবর, ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার শিয়ালদহ থেকে পুরী অবধি স্পেশাল ট্রেন চলবে। সেই ট্রেন ৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবার পুরী থেকে ছাড়বে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ছুটির দিনগুলোতে পর্যটকেরা যাতে নির্বিঘ্নে পুরী পৌঁছাতে পারেন, সে কারণেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা।




