Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
12 July 2026

বিদ্যুতের খুঁটি বেঁকে গিয়ে বিভ্রাট; আসানসোলের কাছে ব্যাহত ট্রেন চলাচল 

বিদ্যুতের খুঁটি বেঁকে গিয়ে বিভ্রাট; আসানসোলের কাছে ব্যাহত ট্রেন চলাচল 

আসানসোল হাওড়া লাইনে ট্রেন চলাচল প্রায় বন্ধ। রেলের তরফে জানা গিয়েছে, ওভারহেড তার সহ ইলেকট্রিক পোল বেঁকে গিয়েই এই বিপত্তি। 

মঙ্গলবার সকালের ঘটনা। রেল সূত্রে খবর, ডাউন লাইন দিয়ে মালগাড়ি যাওয়ার সময় সেটির দরজা খোলা ছিল। আর সেই দরজার সঙ্গে ধাক্কার ফলেই বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটিটি। ৭.২০ নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সকাল ৯টার পর পোল মেরামতির কাজ শুরু হয়েছে। কাজ চললেও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। পাশের লাইন দিয়ে ধীরে গতিতে অনেক ট্রেনকে হাওড়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। 

এদিন সকালে বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ডাউন লাইন ধরে যাচ্ছিল। সেই সময় ট্রেন চলাক পোল বেঁকে যাওয়া দেখে তড়িঘড়ি ট্রেন থামান। তারপর শীর্ষ আধিকারিকদের কাছে খবর পৌঁছায়। রেলের আধিকারিকরা জমিয়েছেন, যাত্রীদের ভোগান্তির কথা ভেবে দ্রুত লাইন মেরামতির কাজ চলছে। 

আরও পড়ুন: ‘আপনি হয়ত ভুলে গিয়েছেন, আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং আপনি মনোনীত রাজ্যপাল’, ধনখড়কে কড়া চিঠি মমতার, পড়ুন পুরো চিঠি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal