Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

মুখ্যমন্ত্রীর ডান কাঁধে অস্ত্রোপচার, সন্ধ্যের মধ্যেই বাড়িও ফিরে গেলেন 

মুখ্যমন্ত্রীর ডান কাঁধে অস্ত্রোপচার, সন্ধ্যের মধ্যেই বাড়িও ফিরে গেলেন 

পূর্ব নির্ধারিত ছিল। সেই মতোই শুক্রবার দুপুর এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। তাঁর ডান কাঁধে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। সন্ধ্যের মধ্যে বাড়িও ফিরে গিয়েছেন তিনি। হাসপাতাল থেকে বেরোনোর মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে নতুন বছরের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন। 

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কাঁধে অস্ত্রোপচার হবে তা আগেই নির্ধারিত ছিল। তবে বিষয়টি তেমন গুরুতর নয় বলে জানানো হয়েছিল। এদিন এসএসকেএম ঢোকার মুখেও মুখ্যমন্ত্রী জানান, তিনি রুটিন চেকআপ করাতে এসেছেন। সব ঠিকই আছে বলে জানান। 

অস্ত্রোপচারের বিষয়টি চিকিৎসকরা পরে জানান। এদিন মুখ্যমন্ত্রীও বলেন, বাঁ পায়ে যখন চোট লেগেছিল একই সঙ্গে ডান কাঁধেও লেগেছিল। তারই একটি অস্ত্রোপচার হয়েছে। এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ এসএসকেএম থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।