গোটা দেশে রাজ্যসভার ৬ আসনে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন
আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভার ছয়টি আসনে নির্বাচন হবে। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও হরিয়ানা, এই চারটি রাজ্যের ছয়টি ফাঁকা থাকা রাজ্যসভার আসনে ভোট হবে ২০ ডিসেম্বর। ওইদিনই গণনা হবে বলে জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন জহর সরকার। চলতি বছরেই সাংসদ পদ থেকে পদত্যাগ করেন তিনি। যার ফলে ওই আসনটি ফাঁকা রয়েছে।
আরও পড়ুন: অর্থ দফতরে স্বপন দাশগুপ্ত, পরিবহণে অর্জুন সিং: শুভেন্দু সরকারের পূর্ণাঙ্গ দফতর বণ্টন প্রকাশ্যে


