Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

পূর্ণকুম্ভে দূর্ঘটনা, পদপিষ্ট হয়ে হতাহত বহু

পূর্ণকুম্ভে দূর্ঘটনা, পদপিষ্ট হয়ে হতাহত বহু

পূর্ণকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। মৌনি অমাবস্যার তিথিতে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে বিপাকে পড়লেন বহু ভক্ত। প্রশাসনের প্রত্যাশার তুলনায় পুণ্যার্থী সমাগম বেশি হতেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের। জখম ৬০ জন। মঙ্গলবার মধ্যরাত ১টার পর ত্রিবেণী সঙ্গমঘাট থেকে ১ কিমি দূরে প্রবল ভিড়ের চাপে আচমকাই ভেঙে যায় ব্যারিকেড। পদপিষ্ট পরিস্থিতি তৈরি হতেই হুড়োহুড়ি শুরু হয়। জখম হন প্রায় ৬০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যু হয়েছে প্রায় ৩০ জনের। অন্যদিকে, নানা বেসরকারি সূত্রে শতাধিক মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। এরপরই বন্ধ করে দেওয়া হয় শাহি স্নান।

আরও পড়ুন: ‘মিঠাই মেয়ে হয়ে মদ খেয়েছে বলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করছে সিদ্ধার্থ’! এবার ‘মিঠাই’ ধারাবাহিকের লিঙ্গ-বৈষম্যের বিরুদ্ধে সরব হলেন নেটিজেনরা, মিঠাই সিরিয়ালে লিঙ্গবৈষম্য দেখে ক্ষুব্ধ নেটিজেনরা, ভাইরাল ছবি

প্রথমে মৃত্যুর খবরকে গুজব বলে জানায় যোগী প্রশাসন। দুর্ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, বহু পুণ্যার্থীর সমাগম হওয়াতে ভিড়ের চাপে বেশ কয়েকজন ভক্ত অসুস্থ হয়ে পড়েছিলেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পুরো বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla SerialBollywoodNation