Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

‘ছেলেকে বাড়ি ফিরিয়ে দিন’, ফিনল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ছাত্র, সাহায্য চাইল পরিবার

উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে গিয়ে এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ হায়দরাবাদের এক ছাত্র। চরম উৎকণ্ঠায় দিন কাটানো পরিবার এবার ছেলেকে দেশে ফেরাতে ভারত সরকারের সাহায্য চাইল।

‘ছেলেকে বাড়ি ফিরিয়ে দিন’, ফিনল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ছাত্র, সাহায্য চাইল পরিবার

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে পাড়ি দিয়েছিলেন হায়দরাবাদের এক মেধাবী ছাত্র। কিন্তু গত ৫ মে থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলের সন্ধানে এবার ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করল উদ্বিগ্ন পরিবার।

যোগাযোগ বিচ্ছিন্ন এক মাসের বেশি সময় হায়দরাবাদের বাসিন্দা ওই তরুণ উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ফিনল্যান্ডে গিয়েছিলেন। পরিবারের দাবি, গত ৫ মে শেষবার তাঁর সঙ্গে বাড়িতে কথা হয়েছিল। তারপর থেকে তাঁর ফোন টানা বন্ধ আসছে। কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতেও তাঁর কোনও কার্যকলাপ চোখে পড়েনি। এই দীর্ঘ সময় ছেলের কোনও খবর না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

বিদেশ মন্ত্রকের দ্বারস্থ পরিবার ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ইতিমধ্যেই ফিনল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে পরিবার। তবে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য মেলেনি। উপায় না দেখে পরিবারের সদস্যরা সরাসরি ভারত সরকার এবং বিদেশ মন্ত্রকের কাছে সাহায্যের আরজি জানিয়েছেন। সংবাদমাধ্যমের সামনে তাঁদের কাতর আর্জি, যেকোনো মূল্যে যেন তাঁদের ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: দেশে করোনায় অনাথ হয়েছে ৯৩০০ শিশু, সুপ্রিম কোর্টে জানাল শিশু সুরক্ষা কমিশন

তদন্তে ফিনল্যান্ড পুলিশ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফিনল্যান্ডের স্থানীয় পুলিশ এই নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ওই তরুণের বিশ্ববিদ্যালয়ের বন্ধু এবং পরিচিতদের সঙ্গেও কথা বলার চেষ্টা চলছে। তবে ঠিক কী কারণে বা কীভাবে ওই ছাত্র আচমকা নিখোঁজ হয়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি নিয়ে এই ঘটনা ফের একবার উদ্বেগ বাড়িয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation