টানা গরমের পর রবিবার কিছুটা স্বস্তি দিল বৃষ্টি। যার জেরে সামান্য কমেছে উত্তাপ। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে।
রবিবার সকালের আবহাওয়া অফিসের আপডেট, হালকা বৃষ্টির পাশাপাশি আজ শহর কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রপাত-সহ বৃষ্টিপাতও হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৮ ডিগ্রির আশেপাশে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গল ও বুধবার আরও কয়েকটি জেলায় শুরু হবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই ক’দিনে।
আগামী সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পূর্বাভাস

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



