Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ

আহমেদাবাদ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করল এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো।
তারা জানিয়েছে, জোড়া ইঞ্জিন বন্ধ হওয়াতেই এই বিপত্তি। বিমানের ইঞ্জিনে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে পৃথক সুইচ রয়েছে। টেক অফের কিছুক্ষণ পরেই সেই সুইচ হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। ফলে কয়েক সেকেন্ডের মধ্যে দু’টি ইঞ্জিনই অকেজো হয়ে যায়। জ্বালানি সরবরাহে সমস্যার কথা ককপিট ভয়েস রেকর্ডিংয়ে ধরা পড়েছে। সেখানে একজন পাইলট দ্বিতীয়জনকে বলছেন, ‘তুমি কেন সুইচ বন্ধ করলে?’ উত্তরে দ্বিতীয় পাইলট বলেন, ‘আমি কিছু করিনি।’
পরে দু’টি সুইচ চালু হয়। তবে প্রথম ইঞ্জিন চালু হলেও দ্বিতীয়টি চালু হয়নি। হঠাৎ কেন তেল সরবরাহ নিয়ন্ত্রণকারী সুইচ বন্ধ হয়ে গেল সেটাই এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
তদন্ত রিপোর্ট অনুযায়ী, সিসি ক্যামেরার ফুটেজে পাখির সঙ্গে ধাক্কা লাগার কোনও প্রমাণ মেলেনি।

আরও পড়ুন: নবম বর্ষের কলকাতা ক্রিসমাস ফেস্টিভাল শুরু হচ্ছে ১৬ ডিসেম্বর, চলবে ৩০ তারিখ পর্যন্ত, বড়দিনকে কেন্দ্র করে একগুচ্ছ পরিকল্পনা পর্যটন দফতরের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal