Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
23 July 2026

নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চার অফিসারকে সাসপেন্ড করল নবান্ন

নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চার অফিসারকে সাসপেন্ড করল নবান্ন

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চার আধিকারিককে অবশেষে সাসপেন্ড করল রাজ্য সরকার।
চার জনের বিরুদ্ধেই ডিপার্টমেন্টাল প্রসিডিং করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। যদিও তাঁদের বিরুদ্ধে কোনও এআইআর এখনই করা হচ্ছে।
গত ১৩ অগস্ট রাজ্যের মুখ্যসচিবকে কমিশন স্পষ্টভাবে জানিয়ে দেয়, রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিতেই হবে। মুখ্যসচিবকে ২১ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নিয়ম বহির্ভূত কাজের জন্যেই এই চার আধিকারিকদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল কমিশন।

আরও পড়ুন: কেন্দ্র পাবে ১৫০ টাকায়, রাজ্য কিনবে ৪০০ টাকায়! এখন ব্যবসা করার সময়? মোদীকে ফের চিঠি দিচ্ছেন মমতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal