Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

পুজোর আগেই রাজ্যে চালু হতে চলেছে সুফল বাংলার নতুন ৪০ টি স্টল

পুজোর আগেই রাজ্যে চালু হতে চলেছে সুফল বাংলার নতুন ৪০ টি স্টল

কলকাতাসহ বিভিন্ন জেলায় সুফল বাংলার আরও ৪০টি স্টল খোলা হচ্ছে পুজোর আগে। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, রাজ্যে সুফল বাংলার মোট স্টলের সংখ্যা বেড়ে হচ্ছে ৭৪৫।
পুজোর উৎসবের সময় সাধারণ মানুষ যাতে ন্যায্য ও কম দামে সবজি, ফলসহ অন্যান্য খাদ্য সামগ্রী কিনতে পারেন, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুফল বাংলার মোবাইল স্টল চালানোর জন্য আরও ৫০টি গাড়ির অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী। মন্ত্রী জানান, সুফল বাংলার স্টল থেকে খুচরো বাজারের থেকে ১৫-২০ শতাংশ কম দামে সবজিসহ অন্যান্য খাদ্যসামগ্রী পাওয়া যায়। চাষিদের কাছ থেকে ১০০টি জায়গায় সরাসরি সবজি কিনে তা স্টল মারফত বেচা হয়। এতে একদিকে চাষিরা ন্যায্য দাম পান এবং সাধারণ মানুষও খুচরো বাজারের থেকে বেশ কিছুটা সস্তায় সবজি পান। সাধারণত দেখা যায় পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে সবজির দাম অনেকটাই বেশি হয়।
এখন পাইকারি বাজারে অধিকাংশ সবজি ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু খুচরো বাজারে দাম ৬০-৭০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

আরও পড়ুন: চলতি অর্থবর্ষে বাংলার ১২ লক্ষ পড়ুয়া পাচ্ছে ‘সবুজ সাথী’ সাইকেল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal