Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

অষ্টমীতে জনজোয়ার মণ্ডপে, নবমী থেকে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

অষ্টমীতে জনজোয়ার মণ্ডপে, নবমী থেকে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

অষ্টমীতে জনজোয়ার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন মণ্ডপে। যদিও পুজোর শেষ পর্বে ১ অক্টোবর মহানবমীর দিন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি পশ্চিমবঙ্গ উপকূলের আরও কাছে আসবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এর জেরে আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও দুই মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।শুক্রবার একাদশীর দিনও পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ওইদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই। উত্তরবঙ্গের ওই অংশে ভারী বৃষ্টি শনিবার চলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: রাজ্যে ভোটের প্রথম বলি মুর্শিদাবাদের ভগবানগোলায়, কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মৃত ১, জখম ২

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal