Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

রাজা রামমোহন রায় ছিলেন ব্রিটিশদের দালাল, মন্তব্য বিজেপি নেতার, প্রতিবাদ তৃণমূলের

রাজা রামমোহন রায় ছিলেন ব্রিটিশদের দালাল, মন্তব্য বিজেপি নেতার, প্রতিবাদ তৃণমূলের

রামমোহন রায় ব্রিটিশের দালাল এবং ভুয়ো সমাজ সংস্কারক ছিলেন বলে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই মন্তব্যের প্রতিবাদে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস।
শনিবার মধ্যপ্রদেশে বিরসা মুন্ডা জয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে পারমার বলেন, ব্রিটিশরা তাদের এজেন্ডা পূরণের জন্য ‘ভুয়ো সমাজ সংস্কারক’ তৈরি করেছিল। তাঁদের মধ্যে একজন রাজা রামমোহন রায়। তিনি বলেন, রাজা রামমোহন রায় ব্রিটিশ এজেন্ট ছিলেন। তিনি দেশে ইংরেজদের দালাল হিসেবে কাজ করতেন। ধর্মান্তরণের জন্য চক্র শুরু করেছিলেন।
তিনি আরও বলেন, যদি কেউ এটি বন্ধ করার ও উপজাতি সমাজকে রক্ষা করার সাহস করে থাকেন তবে তিনি ছিলেন বিরশা মুন্ডা।

আরও পড়ুন: সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ মেট্রোর আশ্বাসের পরেও বউবাজারে আজ খালি করা হতে পারে আরও বেশ কিছু বাড়ি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal