Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
25 July 2026

এসআইআর প্রক্রিয়ায় সময়সীমা বৃদ্ধি করল নির্বাচন কমিশন

এসআইআর প্রক্রিয়ায় সময়সীমা বৃদ্ধি করল নির্বাচন কমিশন

এসআইআর বা স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার সময়সীমা এক সপ্তাহ বৃদ্ধি করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৪ ডিসেম্বরের বদলে ১১ ডিসেম্বর পর্যন্ত এসআইআরের এনিউমারেশন ফর্ম পূরণ ও আপলোড করা যাবে বলে রবিবার জানাল নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর।
খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল ৯ ডিসেম্বর। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাত, কেরল, রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পুদুচেরী, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর, গোয়া ও ছত্তিশগড়ে এসআইআর প্রক্রিয়া চলছে। সব রাজ্যেই নতুন দিন লাগু হবে।
রবিবার নির্বাচন কমিশন জানিয়েছে শুধু খসড়া ভোটার তালিকা নয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

আরও পড়ুন: মহানগরের রাস্তায় এবার বেসরকারি এসি বাস, জানুন কোন কোন রুটে পাবেন পরিষেবা  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal