Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

আগামী সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী সপ্তাহেই দিল্লিতে দেশের মুখ‍্য নির্বাচন কমিশনের অফিসে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলায় চলা এসআইআর প্রক্রিয়ায় ত্রুটির কথা উল্লেখ করে জাতীয় নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোনও চিঠিরই উত্তর পাননি! এবার সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে তৃণমূল নেত্রীর।
আগামী সোমবার, ২রা ফেব্রুয়ারি বিকেল চারটেয় তৃণমূলকে সময় দিয়েছে কমিশন। আর তা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেওয়া হয়েছে কমিশনের তরফে। যেখানে তৃণমূল নেত্রী-সহ ১৫ জনের প্রতিনিধিদলকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।
রাজ্যে এসআইআর এর জন্য সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি বলেছিলেন এরপর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে যাবেন।

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal