Silver ₹74.52/g Kolkata 32°C 8 June 2026

পেশ হল রাজ্য বাজেট, লক্ষ্মী ভাণ্ডারে বৃদ্ধি করা হল ৫০০ টাকা

পেশ হল রাজ্য বাজেট, লক্ষ্মী ভাণ্ডারে বৃদ্ধি করা হল ৫০০ টাকা

বাংলার বাজেটে বিরাট ঘোষণা রাজ্য সরকারের। ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ।
বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করে রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে পেশ করা হয়। সেখানেই রাজ্যের মহিলাদের জন্য এই খবর শোনান অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৫০০ টাকা বাড়ানোর ফলে এই প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হল ১৫ হাজার কোটি টাকা। প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও ২০ লক্ষ ৬২ হাজার উপভোক্তা।
বর্তমানে রাজ্যের সাধারণ মহিলারা ১০০০ টাকা এবং এসসি-এসটি মহিলারা পেতেন ১২০০ টাকা। ৫০০ টাকা বাড়ার ফলে এটি বেড়ে হল যথাক্রমে ১৫০০ এবং ১৭০০ টাকা।
বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে। ফলে ১৮ শতাংশ থেকে এটি বেড়ে হল ২২ শতাংশ।
বাজেটে জানানো হয়, গিগ কর্মীরা স্বাস্থ্যসাথীর আওতায় আসবেন। পাশপাশি বাংলার নতুন প্রকল্প যুবসাথী কথা ঘোষণা করা হয়। রাজ্যের যুবক-যুবতীদের চাকরি পেতে সহযোগিতা করা হবে।

নিজস্ব প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের সময় ফলতা বিধানসভার ভোট স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। ২১ মে ফলতায় নির্বাচন হয়। রবিবার ছিল গণনা। ১ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয় বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ হয়েছে তৃণমূল।