Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬০ লক্ষ ভোটার বিচারাধীন

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬০ লক্ষ ভোটার বিচারাধীন

আগে প্রকাশিত বাংলার এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি সহ নানা জটিলতার কারণে হস্তক্ষেপ করতে হয় সুপ্রিম কোর্টকে।
শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। ফলে ২০২৫ সালের তালিকার নিরিখে সব মিলিয়ে বাদের খাতায় ৬৩ লক্ষেরও বেশি ভোটার।পাশাপাশি ৬০ লক্ষ ভোটার এখনও বিচারাধীন।
তাঁদের ভাগ্য আপাতত ঝুলে রয়েছে বিচারকদের হাতে। প্রশ্ন উঠছে—বাতিল ভোটারের সংখ্যা ১ কোটি পেরিয়ে যাবে না তো?
বিজেপি নেতাদের দেড় কোটি নাম বাদ দেওয়ার ঘোষণা কি ঘুরপথে পূরণ করছে কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। এমনকি ১ কোটি ২০ লক্ষ ভোটারকে বাতিলের খাতায় ফেলা হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি।
১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের।

আরও পড়ুন: কালিয়াগঞ্জে উপনির্বাচনে প্রচারে শেষবেলায় ঝড় তুললেন শুভেন্দু অধিকারী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal