Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

বিধানসভা ভোটের আগে আচমকাই ইস্তফা রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের

বিধানসভা ভোটের আগে আচমকাই ইস্তফা রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের

রাজ‍্যে বিধানসভা ভোটের ঠিক আগে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লিতে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র তুলে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে রাজ্যপালের ইস্তফার খবর জানাজানি হতেই আলোড়ন পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
আনন্দ বোসের আকস্মিক ইস্তফায় তিনি বিস্মিত এবং উদ্বিগ্ন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন আর এন রবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে একথা জানিয়েছেন।
২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন সি ভি আনন্দ বোস। রাজ্য সরকারের সঙ্গে সংঘাত থেকে রাজভবনের এক মহিলা কর্মচারীকে যৌন হেনস্তা- এমন নানা কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন এই আমলা। আনন্দ বোসের আকস্মিক ইস্তফার সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ৩ টের পর ভোট দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভোটদান কেন্দ্র ঘুরে দেখলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal