Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

বাংলায় রাষ্ট্রপতির অনুষ্ঠান বিতর্ক জারি, শিলিগুড়ির সিপি ও দার্জিলিং ডিএমকে চাইল কেন্দ্র

বাংলায় রাষ্ট্রপতির অনুষ্ঠান বিতর্ক জারি, শিলিগুড়ির সিপি ও দার্জিলিং ডিএমকে চাইল কেন্দ্র

বাংলায় রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে বিতর্ক তুঙ্গে। রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক।
এই বিতর্কে নতুন মাত্রা যোগ হল শুক্রবার। শিলিগুড়ির পুলিশ কমিশনার ও দার্জিলিংয়ের জেলা শাসককে ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় সরকার।
এর মাঝেই বদল করা হল দার্জিলিংয়ের জেলা শাসক মণীশ মিশ্রকে। তাঁর জায়গায় দার্জিলিংয়ের জেলা শাসক হচ্ছেন সুনীল আগরওয়াল। তিনি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট অথরিটির স্পেশাল সেক্রেটারি ছিলেন
গত শনিবার শিলিগুড়ি গোঁসাইপুরে ছিল নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন। একটি বেসরকারি সংগঠন সেই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিণী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি মেলেনি। সেই দিনের অনুষ্ঠানে প্রোটোকল মানা হয়নি এবং চূড়ান্ত অব্যবস্থা ছিল অভিযোগ ওঠে। রাষ্ট্রপতি নিজেও এ নিয়ে অভিযোগ করেন।

আরও পড়ুন: সিঙ্গুর বিডিও অফিসে মমতাকে বের করে দেওয়ার বর্ষপূর্তিতে কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal