বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি এবং বামেরা। মঙ্গলবার এক দফায় ২৯১ কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার সকাল থেকেই প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী। আগামী সপ্তাহে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন বলে জানা গিয়েছে। প্রচারে নামতে চলেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। ৪ মে ফল ঘোষণা হবে। নির্বাচন কমিশন ভোটের জন্য একের পর এক অফিসারকে বদলি করা অব্যাহত রেখেছে। যা নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: চলতি মাসেই চালু হচ্ছে নিউ গড়িয়া-রুবি রুটের মেট্রো, ছাড়পত্র কমিশনার অফ রেলওয়ে সেফটির




