Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

চলতি মাসেই চালু হচ্ছে নিউ গড়িয়া-রুবি রুটের মেট্রো, ছাড়পত্র কমিশনার অফ রেলওয়ে সেফটির

চলতি মাসেই চালু হচ্ছে নিউ গড়িয়া-রুবি রুটের মেট্রো, ছাড়পত্র কমিশনার অফ রেলওয়ে সেফটির

চলতি মাসেই চালু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রো। এই রুটের মেট্রো চালানোর ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। সম্মতিপত্র হাতে পেলে এই মাসেই নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে মেট্রো চালু হবে। আপাতত নিউ গড়িয়া থেকে রুবি রুটেই চলবে মেট্রো।

কয়েকদিন আগেই সোমবারই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করেন রেলওয়ে সেফটি কমিশনার শুভময় মিত্র। এই লাইনের প্রতিটি স্টেশন পরিদর্শন করেন তিনি। গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর এই রুটের ট্রায়াল রানেও অংশ নেন। সব দিক খতিয়ে দেখার পর কলকাতা মেট্রোর তরফে আশ্বাস দেওয়া হয় সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই এই রুটে মেট্রো চলাচল চালু হবে। সেইমত বুধবার জানা গেল চলতি মাসেই চালু হচ্ছে এই রুটের মেট্রো।

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মোট ৫ টি মেট্রো স্টেশন পড়বে। কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখার্জি অর্থাৎ রুবি।

আরও পড়ুন: ভোট শেষের ৪৮ ঘণ্টার মধ্যেই ভবানী ভবনে তলব ভারতী ঘোষকে, করা হল বয়ান রেকর্ড

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal