Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

Skoda Peaq EV: এক চার্জে ৬৪৭ কিমি রেঞ্জ, বাজারে আসছে স্কোডার নতুন লাক্সারি ইলেকট্রিক গাড়ি

বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে বড় চমক নিয়ে আসছে স্কোডা। ভারতের বাজারে খুব শীঘ্রই দেখা যেতে পারে সংস্থার নতুন ৭ সিটার ফ্ল্যাগশিপ লাক্সারি ইলেকট্রিক এসইউভি।

Skoda Peaq EV: এক চার্জে ৬৪৭ কিমি রেঞ্জ, বাজারে আসছে স্কোডার নতুন লাক্সারি ইলেকট্রিক গাড়ি

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে এবার বড় চমক নিয়ে আসছে স্কোডা। ভারতের রাস্তায় খুব শীঘ্রই দেখা যেতে পারে সংস্থার নতুন ৭ আসনের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভি Skoda Peaq EV।

তিনটি ভ্যারিয়েন্টে মিলবে দমদার পারফরম্যান্স গ্লোবাল মার্কেটে স্কোডার এই বিলাসবহুল ইভি তিনটি ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করেছে। এগুলি হল ৬০, ৯০ এবং ৯০এক্স। সংস্থার দাবি অনুযায়ী, এর এন্ট্রি-লেভেল মডেলটিতে ৬৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে, যা এক চার্জে ৪৫৯ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। সবচেয়ে বেশি দূরত্বের জন্য রয়েছে ‘পিক ৯০’ ভ্যারিয়েন্ট। ৯১ কিলোওয়াট আওয়ারের বিশাল ব্যাটারির সাহায্যে এটি এক চার্জে ৬৪৭ কিলোমিটার ছুটতে পারে। অর্থাৎ, মাঝপথে কোনও বিরতি বা চার্জিংয়ের ঝঞ্ঝাট ছাড়াই কলকাতা থেকে দার্জিলিং পৌঁছে যাওয়া সম্ভব। পাশাপাশি, গতির জন্য রয়েছে টপ-এন্ড ‘৯০এক্স’ মডেল, যা ৬১৩ কিলোমিটার মাইলেজ দেয়। মাত্র ২৮ মিনিটে ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করার জন্য ১৯৯ কিলোওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও থাকছে এতে।

প্রিমিয়াম কেবিন ও নজরকাড়া ডিজাইন নতুন ‘মডার্ন সলিড’ ডিজাইন ল্যাঙ্গুয়েজের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই গাড়িটি। বাইরের অংশে রয়েছে টি-শেপড ম্যাট্রিক্স এলইডি হেডলাইট এবং ফ্লাশ-টাইপ ডোর হ্যান্ডেল। সাত আসনের এই গাড়ির কেবিনের ভেতরে থাকছে ১৩.৬ ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ১৬টি স্পিকার বিশিষ্ট প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। বিনোদনের জন্য প্যানোরামিক সানরুফও দেওয়া হয়েছে। যাত্রীদের সুরক্ষার জন্য ১০টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের (ADAS) মতো অত্যাধুনিক ফিচারও যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: WhatsApp-এ কখন অন থাকছেন, কখন থাকছেন না তা জানতে পারবে নির্দিষ্ট কয়েক জন; আসছে নতুন ফিচার 

কবে আসবে ভারতে এবং দাম কত হতে পারে স্কোডা ইন্ডিয়ার এক শীর্ষকর্তা জানিয়েছেন, আগামী বছরের মধ্যে এই বিশ্বমানের লাইনআপ ভারতে আনার চেষ্টা চলছে। অটোমোবাইল বিশেষজ্ঞদের ধারণা, ভারতের বাজারে এটি সম্পূর্ণ তৈরি গাড়ি বা সিবিইউ (CBU) রুট হয়ে আসতে পারে। এর ফলে দাম ১ কোটি থেকে ১.৩০ কোটি টাকার কাছাকাছি হতে পারে। ২০২৭ সালের মধ্যে ভারতের রাস্তায় এই মডেলটি নামলে এটি সরাসরি কিয়া ইভি৯ এবং ভলভো ইএক্স৯০-এর মতো প্রিমিয়াম গাড়িগুলিকে জোর টেক্কা দেবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Technology