১২ই জুন মহারাষ্ট্রের থানে ভিওয়ান্ডি কোর্টে হাজিরা দেবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ২০১৪ সালের ৬ই মার্চ থানেতে একটি নির্বাচনী প্রচার সভায় যান রাহুল। সেই জনসভায় তিনি মন্তব্য় করেন, মহাত্মা গান্ধীর হত্য়ার পিছনে আরএসএসের হাত রয়েছে। এরপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন স্থানীয় আরএসএস কর্মী রাজেশ কুন্তে। রাহুল গান্ধীর উপস্থিতিতে ১২ জুনই একদিনের শুনানিতে এই মামলার রায় দেবে আদালত।
আরও পড়ুন: বিচারপতির পদত্যাগ ইস্যুতে ট্যুইট মমতার





Leave a Reply