Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

কেরলে বামেদের ভরাডুবির ইঙ্গিত স্থানীয় সংবাদমাধ্যমের এক্সিট পোলে, ব্যাপক বৃদ্ধি কংগ্রেসের, খাতা খুলতে পারে বিজেপি

ওয়েনাড় কেন্দ্রে রাহুল গান্ধীর জয়ের ইঙ্গিত এক্সিট পোলে

কেরলে বামেদের ভরাডুবির ইঙ্গিত স্থানীয় সংবাদমাধ্যমের এক্সিট পোলে, ব্যাপক বৃদ্ধি কংগ্রেসের, খাতা খুলতে পারে বিজেপি

সপ্তদশ লোকসভা ভোটে এ রাজ্যে বামেদের খাতা না খোলার ইঙ্গিত, ত্রিপুরাতে বাম সরকারের অস্তিত্বের সঙ্কটের আভাস দিচ্ছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা। দেশের একমাত্র যে রাজ্যে ক্ষমতায় বামপন্থীরা, সেই কেরলেও এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ভালো ফল করবে, সেই সঙ্গে এই প্রথমবার খাতা খুলতে পারে বিজেপি, এমনই পূর্বাভাস কেরলের দুটি প্রথম সারির সংবাদমাধ্যমের বুথফেরত সমীক্ষায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির ৮টির মধ্যে ৬ টি বুথফেরত সমীক্ষা জানিয়েছিল, সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোটকে হারিয়ে দেবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। কার্যত তারই পুনরাবৃত্তি মাতৃভূমি নিউজ ও মনোরমা নিউজের এক্সিট পোলেও।

কেরলের ২০ টি লোকসভা আসনের মধ্যে অর্ধেকের বেশি সিট পেতে পারে ইউডিএফ, আর ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে জয়ী হচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, আভাস স্থানীয় সংবাদমাধ্যম মাতৃভূমি নিউজ ও মনোরমা নিউজের বুথফেরত সমীক্ষায়। তবে তিরুবনন্তপুরম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শশী থারুরকে হারতে হতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী কুম্মানাম রাজশেখরণের কাছে, এমনটাই জানাচ্ছে মাতৃভূমি নিউজের বুথফেরত সমীক্ষা।

আরও পড়ুন: মোদীর চপারে তল্লাশি চালিয়ে কমিশনের ‘কোপে’ আইএএস অফিসার, সাসপেন্ড করা হল জেনারেল অবজার্ভারকে

মাতৃভূমি নিউজ ও জিওওয়াইডের এক্সিট পোলে প্রকাশ, ২০১৪ সালের চেয়ে এবার ৩ টি আসন বেশি পেতে পারে কংগ্রেস জোট। এবারে তারা ১৫ টি আসন জিততে পারে বলে জানাচ্ছে মাতৃভূমি নিউজের বুথফেরত সমীক্ষা। অন্যদিকে, গত লোকসভায় ৮টি আসন লাভ করা বাম জোটের এবার আরও ৪ টি আসন কমবে বলে ইঙ্গিত সমীক্ষায়। পাশাপাশি, তিরুবনন্তপুরম আসন থেকে প্রথমবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হবে বলে ইঙ্গিত মাথরুভূমির এক্সিট পোলে।

মনোরমা নিউজ এবং কার্ভি ইনসাইটস্ তাদের বুথফেরত সমীক্ষায় জানাচ্ছে, ১৩টি আসন পাবে কংগ্রেস জোট। এছাড়া, মাতৃভূমি নিউজ ও মনোরমা নিউজের বুথ ফেরত সমীক্ষা বলছে, সাবরীমালা মন্দির যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই পাথনামথিত্তা কেন্দ্রে বিজেপি ভালো ফলের আশা করেছিল, সেখানেও ইউডিএফ প্রার্থী আন্টো অ্যান্টনি জয়ী হবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation