সকাল ৭ টা থেকেই শুরু হয়ে গেল স্ট্রং রুম খোলা। ঠিক ৮ টায় শুরু হতে চলেছে গণনা। গণনাকে কেন্দ্র করে প্রতিটি কাউন্টিং সেন্টার এবং আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যে বিভিন্ন স্ট্রং রুমের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৮২ কোম্পানি আধা সেনা।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ৮ টায় শুরুতেই অন্যান্যবারের মতো প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে। তা শেষ হলে শুরু হবে ইভিএম গণনা। ইভিএম গুণতে গুণতে প্রায় ৪-৫ ঘন্টা লাগতে পারে। তারপর শুরু হবে ভিভি প্যাটের গণনা। প্রতিটি লোকসভা কেন্দ্রে ৩৫ টি করে ভিভি প্যাট গোনা হবে এবং তা বেছে নেওয়া হবে লটারির মাধ্যমে। ফলে সব মিলে চূড়ান্ত রেজাল্ট বেরোতে বেরোতে সন্ধ্যে হয়ে যেতে পারে, যদিও ফলের প্রবণতা দুপুরের মধ্যেই অনেকটা স্পষ্ট হবে।
গণনা শুরু একটু বাদেই ৮ টায় প্রথমে শুরু হবে পোস্টাল ব্যালটের গণনা, তারপর ইভিএম, সব শেষে ভিভি প্যাট
চূড়ান্ত ফল বেরোতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation



