কড়া টক্কর বীরভূমে। পোস্টাল ব্যালটে এগিয়ে ছিলেন তৃণমূলের শতাব্দী রায়। ইভিএম গোনা শুরু হতেই পিছিয়ে পড়েন তিনি। এগিয়ে যান বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। কিন্তু বেশ কয়েকটি রাউন্ড গণনা হতেই ফের এগিয়ে যান শতাব্দী রায়। শেষ পাওয়া খবর, বিজেপি প্রার্থীর চেয়ে প্রায় ১২০০০ ভোটে এগিয়ে গিয়েছেন শতাব্দী রায়।
আরও পড়ুন: দীর্ঘ কয়েকদিন বাতিল হাওড়া-বর্ধমান শাখার একাধিক লোকাল ট্রেন, বাতিল শিয়ালদহ থেকেও




