Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
19 July 2026

মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়ে বিজেপি ঝড়, উড়ে গেল কংগ্রেস, ৬৫ আসনের ৬১ টিতেই এগিয়ে বিজেপি

বিধানসভায় জয়ের পর হিন্দি বলয়ে মুখ থুবড়ে পড়ল কংগ্রেস

মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়ে বিজেপি ঝড়, উড়ে গেল কংগ্রেস, ৬৫ আসনের ৬১ টিতেই এগিয়ে বিজেপি

মাস ছয়েক আগে হিন্দি বলয়ের মধ্য প্রদেশ, ছত্তিসগড় ও রাজস্থানে বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে করে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস, কিন্তু লোকসভা ভোটে গেরুয়া ঝড় এই তিন রাজ্যে। দুপুর ১২ টা পর্যন্ত যা গণনা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিজেপির সামনে কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস।
তিন রাজ্যেই কংগ্রেসকে বহু পেছনে রেখে সম্ভাব্য জয়ের অপেক্ষায় বিজেপি। মধ্য প্রদেশে ২৯ টি লোকসভা কেন্দ্রের ২৮ টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। ছত্তিশগড়ে ১১ টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৯ টি আসনে এবং রাজস্থানের ২৫ টি কেন্দ্রের ২৪ টি কেন্দ্রেই এগিয়ে বিজেপি।
হিন্দি বলয়ের এই তিন রাজ্যে সরাসরি বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই। কিন্তু লোকসভা ভোটের যা প্রবণতা তাতে জাতীয় রাজনীতিতে সর্বত্র বিজেপির সামনে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। এরপর এই তিন রাজ্যে কংগ্রেস সরকার কত দিন টিকবে তা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে।

আরও পড়ুন: উচ্চবর্ণের ফতোয়ায় স্কুলে যাওয়া বন্ধ হল ৪০ দলিত বাচ্চার, মর্মান্তিক ঘটনা তামিলনাড়ুর মাদুরাইয়ে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation