Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

ট্রেকিং করতে গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকের, আয়কর দফতরের অফিসার ছিলেন দীপাঞ্জনা

ট্রেকিং করতে গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকের, আয়কর দফতরের অফিসার ছিলেন দীপাঞ্জনা

ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। কসবার বেদিয়াডাঙার বাসিন্দা দীপাঞ্জনা ব্যানার্জি ৫ নভেম্বর দেরাদুনের মৌলি থেকে ট্রেকিং শুরু করেছিলেন। স্বামী, মেয়ে ও কয়েকজন সঙ্গীকে নিয়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন তিনি।

জানা গিয়েছে, ট্রেকিংয়ের সময় আচমকা শ্বাসকষ্ট শুরু হয় বছর পঁয়ত্রিশ বছরের দীপাঞ্জনার। আয়কর দফতরের অফিসার ছিলেন দীপাঞ্জনা। মৃতদেহ বাড়িয়ে ফিরিয়ে আনতে দেরাদুন গিয়েছে দীপঞ্জনার পরিবার।

মৃত্যুর খবর পেয়ে শোকগ্রস্ত হয়ে পড়েছে পরিবার। রাজ্য সরকারের কাছে দেহ ফিরিয়ে আনার জন্য কাতর আবেদন করেছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: নন্দীগ্রাম মুখ্যমন্ত্রী নির্বাচন করবে, নিজে দাঁড়াবে বলতে পারছে না! কাঁথিতে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal