Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
25 July 2026

পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, তবে বাংলায় অব্যাহত থাকবে শীতের আমেজ

পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, তবে বাংলায় অব্যাহত থাকবে শীতের আমেজ

বাংলায় শীতের দাপট অব্যাহত, উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সামান্য কমল তাপমাত্রা।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন আবহাওয়ার বিরাট কিছু পরিবর্তন হবে না। আপাতত কয়েকদিন রাজ্যের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা শনিবার শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করবে। তবে এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। পরোক্ষভাবে উত্তুরে হাওয়ার দাপট কিছুটা হলেও বাড়বে।

আরও পড়ুন: এসআইআর বিতর্ক নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, ৪ তারিখ থেকে বুথে ক‍্যাম্প করবে তৃণমূল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal