Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

পাখির ধাক্কা, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা মুম্বইগামী বিমানের

পাখির ধাক্কা, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা মুম্বইগামী বিমানের

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সোমবার সকালে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার এ আই ৬৭৬ বিমান চড়ে ১১৭ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু রওনা দেয়। বিমানটি টেক অফ করার আগে দেখা যায় বিমানের ডান দিকের ব্লেড বেঁকে রয়েছে। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়। বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। এরপর বিমান মেরামতির কাজ শুরু হয়।

 

তবে এই ঘটনায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।প্রাথমিকভাবে অনুমান মুম্বই থেকে কলকাতা আসার পথেই বিমানটির ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। তবে উড়ানের আগেই যেহেতু বিষয়টি ধরা পড়ে গিয়েছে সেই কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি।

আরও পড়ুন: বেকার যুবক-যুবতীদের চাকরির সন্ধান দিতে মোবাইল অ্যাপ আনছে রাজ্য, থাকছে ৫০ লক্ষের বেশি চাকরিপ্রার্থী, ২০ লক্ষের বেশি সংস্থার নাম

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal