এসআইআর মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে মানতে হবে আধার কার্ডকেও। সোমবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে সর্বোচ্চ আদালতের তরফে এও মনে করিয়ে দেওয়া হয়েছে, আধার কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যাবে আধার কার্ড।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ভোটার তালিকায় নাম তোলার জন্য ১১টি নথির পাশাপাশি এবার ১২ নম্বর নথি হিসেবে যুক্ত হল আধার কার্ডও।
জমা দেওয়া আধার কার্ড জাল কিনা তা নির্ধারণ করার ক্ষমতা কমিশনকেই দিয়েছে সুপ্রিম কোর্ট।
এসআইআর এর প্রামান্য নথি হিসেবে মানতে হবে আধার কার্ডকে, জানাল সুপ্রিম কোর্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



