Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

নিম্নচাপের জের! ভাই ফোঁটায় কি বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর

নিম্নচাপের জের! ভাই ফোঁটায় কি বৃষ্টি! কী বলছে আবহাওয়া দফতর

কালীপুজো, দীপাবলি নির্বিঘ্নে কেটেছে। হাল্কা শীতের আমেজ। রাত ও ভোরের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি। তবে এর মধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দেখা দিয়েছে। যে কারণে ভাই ফোঁটায় বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ধীরে ধীরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়ে নিম্নচাপে পরিণিত হবে। যার ফলে মঙ্গলবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গে  আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবারও উপকূলবর্তী জেলাগুলি ভিজতে পারে হালকা বৃষ্টিতে। কলকাতা ও পার্শ্ববর্তী উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। নিম্নচাপের জেরে তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। 

আরও পড়ুন: ট্যুইট করে শুভেন্দুকে মাথার ও মেরুদণ্ডের ডাক্তার দেখানোর পরামর্শ কুণালের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal