Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
24 July 2026

এসআইআর নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেতৃত্বকে বার্তা

এসআইআর নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেতৃত্বকে বার্তা

গত অক্টোবরে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা আগামী ১৪ ফেব্রুয়ারি। এত কম সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে গোড়া থেকে আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস।
বিধানসভায ভোটের আগে বাংলায় জোর করে এসআইআর চলছে বলে অভিযোগ করেছে তৃণমূল। শনিবার এসআইআর নিয়ে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠকে দলীয় নেতৃত্বকে এসআইআর নিয়ে ময়দানে থাকার বার্তা দেন অভিষেক।
২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসের দিন ভোটারদের অধিকার রক্ষায় তৃণমূল কর্মী, সমর্থকদের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলে নামার নির্দেশ দিলেন তিনি।
শনিবার বিএলএ-২ ও বুথ সভাপতিদের ভারচুয়াল বৈঠকে এসআইআর মোকাবিলায় একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন অভিষেক। তিনি বলেন লজিক্যাল ডিসক্রিপান্সি বা অসংগতির তালিকা প্রকাশ হলেই সব বিএলএ-২ এবং বুথ সভাপতিদের নিয়ে বুথ-ভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি চলবে আরও ২-৩ দিন, অনেকটাই মিটবে বৃষ্টির ঘাটতি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal