Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 July 2026

দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি চলবে আরও ২-৩ দিন, অনেকটাই মিটবে বৃষ্টির ঘাটতি

দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি চলবে আরও ২-৩ দিন, অনেকটাই মিটবে বৃষ্টির ঘাটতি

ঘূর্ণাবর্তর সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। কলকাতায় বৃষ্টি হয়েছে ৩০ মিমি।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতা ছাড়াও দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা জেলায় বৃষ্টির ঘাটতি অনেকটাই কমবে আগামী তিন-চারদিনের মধ্যে। তবে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম , বর্ধমান প্রভৃতি যেসব জেলায় ঘাটতি সবথেকে বেশি রয়েছে, সেখানে এদিন বৃষ্টি তুলনামূলকভাবে কম হয়েছে। ঘূর্ণাবর্তর প্রভাবে শুক্রবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

শনিবার থেকে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। আপাতত আগামী কয়েকদিন নিয়মিত বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা কমবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। জুলাই মাসে সার্বিকভাবে দক্ষিণবঙ্গে দীর্ঘকালীন গড়ের থেকে ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার শেষ দু’মাস, অগাস্ট ও সেপ্টেম্বরে দেশে সার্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দাপট শুরু ঘূর্ণিঝড় যশের, নবান্নে রাজ্যপাল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal